মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

May 21, 2026 - 08:00
0
মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ঝিনাইদহে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২০ মে) রাত ৩টার দিকে কোটচাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী। তিনি জানান, রাত ৩টার দিকে একটি মালবাহী ট্রেন খুলনা থেকে ছেড়ে আসে। ট্রেনটি পার হওয়ার সময় লাইন বসে গেছে। খুলনা থেকে উদ্ধারকৃত ট্রেন এসে পৌঁছেছে। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।

Comments (0)

User