নড়াইলে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
নড়াইল সদর উপজেলায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে মোসা.মুন্নি বেগম (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার (২১ জুন) রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে এই ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মুন্নি বেগম সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামের শাকিল কাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে স্বামী শাকিল কাজীর সাথে তার স্ত্রী মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের লেগে আসছিল। তার জেরে রবিবার সন্ধ্যার পর পরিবারের লোকজন মুন্নিকে খোঁচাখুঁজি করেন। এক পর্যায়ে দেখেন ঘরের দরজা বন্ধ পরে পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন এসে দরজা ভেঙে দেখেন মুন্নি ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে পরে সেখানে থেকে তাকে উদ্ধার কয়লে দেখেন সে মৃত।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বার্তা বাজারকে বলেন, লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বার্তা বাজার/এস এইচ
Comments (0)