মাননীয়’ শব্দটি আপনার সঙ্গে যায় না’ জামায়াত এমপি সাত্তারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এনসিপি নেতার

May 28, 2026 - 23:00
0
মাননীয়’ শব্দটি আপনার সঙ্গে যায় না’ জামায়াত এমপি সাত্তারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এনসিপি নেতার

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ও অভিযোগ প্রকাশ করেছেন ১১-দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারী জেলা সাংগঠনিক সম্পাদক।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে এনসিপি নেতা অভিযোগ করেন, নির্বাচনে ভোট ও সহযোগিতার বিনিময়ে জনগণের প্রত্যাশা পূরণ না করে এমপি আব্দুস সাত্তার বিএনপি নেতাদের সঙ্গে রাতের বেলা ধরনা দিয়ে সুবিধা আদায় করছেন। তিনি আরও বলেন, ১১-দলীয় জোটের হক মেরে খেয়ে শুধু জামায়াতের এমপি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

পোস্টে এনসিপি নেতা লিখেছেন, “মাননীয় এমপি মহোদয়, প্রিন্সিপাল আব্দুস সাত্তার (এমপি)মাননীয় কথাটা আপনার সাথে যায় না আর! জনগণকে বিশেষ করে ১১-দলীয় জোটের শরিকদের আপনি যে আশার কথা শুনিয়েছেন, তার কোনটাই দৃশ্যমান নয়!”

তিনি আরও অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আমলে যে সকল বিএনপি নেতা গভীর রাতে ধরনা দিয়ে সুবিধাজনক অবস্থান হাসিল করতো, একই কায়দায় এখন সেই বিএনপি নেতারাই আপনার বাসায় রাতের বেলা ধরনা দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করে।”

এনসিপি নেতা উল্লেখ করেন যে, তিনি ব্যক্তিগতভাবে পরিবারের বিরোধিতা সত্ত্বেও এমপি আব্দুস সাত্তারের পক্ষে ভোট করেছেন এবং অন্যদেরও ভোট করিয়েছেন। কিন্তু এখন জোটের শরিকদের উপেক্ষা করে বিএনপির সঙ্গে সমঝোতা করে চলছেন বলে অভিযোগ করেন।

তিনি বলেন, “এই ঈদে ১১-দলীয় জোটের হক আপনি মেরে খেয়েছেন। আমাদের হক আপনি মেরে খেয়েছেন। আমাদের দলের অনেক দুস্থ হকদারদের পাওনা আপনি মেরে খেয়েছেন!”

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে নেতা সমালোচনা করে বলেন, এমপি রাস্তা উদ্বোধন করলেও ডিমলা বাজারের যানজট নিয়ে কোনো ভ্রূক্ষেপ করেননি। পাথর কেলেঙ্কারি নিয়ে অদূরদর্শিতার অভিযোগ তুলে তিনি বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াত দৃঢ়ভাবে ধারণ করেছিলো। এখন পর্যন্ত কোনো দুর্নীতি নিয়ে আওয়াজ তুলেছেন কি আপনি! মনে হয় না! মিশে গিয়েছেন সিস্টেমের সাথে।”

পোস্টটি শেষ হয়েছে ঈদের শুভেচ্ছা ও ব্যক্তিগত আক্ষেপ দিয়ে: “ঈদ মোবারক। একজন রাজনীতিবিদের আক্ষেপের ঈদ। রাজনীতিতে কিছুটা অলীক স্বপ্ন নিয়ে যুক্ত হয়ে, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আক্ষেপের ঈদ।”

 

বার্তা বাজার/এস এইচ

Comments (0)

User