৪০ হাজার ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক-২

May 21, 2026 - 11:00
0
৪০ হাজার ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক-২

কক্সবাজারের রামুতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রামু থানা পুলিশের অভিযানে বিএনপি নেতার স্ত্রী ও এক রোহিঙ্গা নাগরিককে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। এসময় আরও ৩ থেকে ৪ জন মাদক কারবারি পালিয়ে গেছে বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রামু কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সি. সহসভাপতি হাজীর পাড়ার বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫) বলে নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া নারীর স্বামী সীমান্ত চোরাচালান সিন্ডিকেটের অন্যতম ‘গডফাদার’ হিসেবে পরিচিত। সীমান্তে তার রয়েছে মাদক ও চোরাচালানের বিশাল নেটওয়ার্ক।

পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি।

 

বার্তা বাজার/এস এইচ

 

Comments (0)

User