রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

May 23, 2026 - 19:00
0
রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, রামিসার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা (সাংবাদিক) যে তীব্র জনমত তৈরি করেছেন, সেই জনমতের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে আরও কঠোর আইন তৈরি করতে পারি, যাতে করে সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধ আমরা পুরোপুরি নির্মূল হয়ে যায়।

তিনি আরও বলেন, অপরাধ দমনে বর্তমান সরকার কোনো ধরনের আপস করবে না। পাশাপাশি রাজধানীর অলিগলিতে নিয়মকানুন না মেনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়েও কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন একটি সুনির্দিষ্ট সরকারি নীতিমালার অধীনে পরিচালিত হয়, সে বিষয়ে সরকারের নজরদারি আরও জোরদার করা হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

Comments (0)

User