ইরানি পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

May 21, 2026 - 02:00
0
ইরানি পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক তেলবাহী জাহাজে মার্কিন মেরিন সদস্যরা অভিযান চালিয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এ দাবি করেছে।

বুধবার সেন্টকম দাবি করে, জাহাজটি ইরানের বন্দরগুলোর ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল বলে সন্দেহ করা হয়।

বিবৃতিতে বলা হয়, জাহাজে তল্লাশি চালানোর পর সেটিকে ছেড়ে দেওয়া হয় এবং নাবিকদের জাহাজের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর থেকে মার্কিন বাহিনী এখন পর্যন্ত ৯১টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।

Comments (0)

User