যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়তে পারে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও হস্তান্তরের বিষয়টি কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস বলছে, একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ সংলাপের একটি কাঠামোও তৈরি করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য চুক্তির আওতায় ধাপে ধাপে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হ্রাস বা অন্যত্র স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে।
দ্য ইসরায়েল টাইমস বলছে, চুক্তিতে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ শিথিল করা এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন শর্ত ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা চলছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুদ্ধবিরতি আলোচনা ঘিরে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। প্রথম ধাপের আলোচনার অংশ হিসেবে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে চুক্তির বিস্তারিত বিষয় নির্ধারণ করা হতে পারে।
বাঘাই আরো জানান, সম্ভাব্য আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে থাকবে পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি।
বার্তা বাজার/এমএমএইচ
Comments (0)