খুন-ধর্ষণ বন্ধ না করে ইসলামী ব্যাংক নিয়ে ব্যস্ত সরকার: ডাকসু ভিপি

Jun 10, 2026 - 00:00
0
খুন-ধর্ষণ বন্ধ না করে ইসলামী ব্যাংক নিয়ে ব্যস্ত সরকার: ডাকসু ভিপি
দেশে খুন, ধর্ষণ, ছিনতাই-চাঁদাবাজি ও জ্বালানি-গ্যাসের মূল্যবৃদ্ধির মতো সমস্যার সমাধান না করে সরকার ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। মঙ্গলবার (৯ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে আবু সাদিক কায়েম বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক মডেল। বিশ্বজুড়ে ইসলামী স্কলার ও অর্থনীতিবিদদের মতামত উপেক্ষা করে এ ব্যবস্থাকে ইসলামী বলা যাবে কি না, সেই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের কাঁধে তুলে নিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, নিজ দাফতরিক দায়িত্ব পালনের পরিবর্তে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ওপর কেন এ ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে। আরও পড়ুন ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’ ডাকসুর ভিপি তার পোস্টে লেখেন, ‘ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারসাম্যপূর্ণ একটি অর্থনৈতিক মডেল। বিশ্ব ইসলামী স্কলার ও অর্থনীতিবিদদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ব্যবস্থাকে ইসলামী বলা যাবে কী যাবে না সেই গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’ তিনি আরও লেখেন, ‘কিন্তু, নিজ দাফতরিক দায়িত্ব ফেলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপরই কেন এই অযাচিত হস্তক্ষেপ? কারণ স্পষ্ট।’ পোস্টের শেষাংশে আবু সাদিক কায়েম দাবি করেন, ‘নিত্যদিনের খুন-ধর্ষণ, জ্বালানী ও গ্যাসের দাম বৃদ্ধি, ছিনতাই-চাঁদাবাজি প্রভৃতি বিএনপিসৃষ্ট মহামারীর সমাধান বাদ দিয়ে ব্যাংক দখল ও অর্থনীতিতে ধ্বস নামানোর ছকে চাল দিতেই হয়তো স্বাচ্ছন্দ্যবোধ করছেন সরকারদলীয় প্রকৌশলীবৃন্দ।’ টিএই/জেবি

Comments (0)

User